ছবি: সংগৃহীত
সারাদেশ

মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীর পুরানা পল্টনে আগুন

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মাহমুদকাটি গ্রামের মোমিন হকের ছেলে নূর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২৫)। সবুজ হোসেন পেশায় শ্রমিক ও নূর মোহাম্মদ রাজমিস্ত্রির কাজ করতেন।

আরও পড়ুন: বিশ্ব চিন্তা দিবস

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় নূর মোহাম্মদ ও সবুজ হোসেন মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। তারা বাসুদেবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নূর মোহাম্মদ মারা যান।

এ সময় গুরুতর আহত অবস্থায় সবুজ হোসেনকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে।

আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৬

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা