ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্রদ্ধা জানানো ফুলের জায়গা হলো না একঘন্টাও

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ফুলের তোড়া ও পুষ্পস্তবক মাত্র ১ ঘন্টার মধ্যেই শহীদ মিনারের বেদী থেকে সরিয়ে ফেলেছে পৌরসভা। এতে মুক্তিযোদ্ধাসহ জেলার সকল স্তরের মানুষের মাঝে সমালোচনার ঝড় বইছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শহীদ বেদীতে জনতার শ্রদ্ধা নিবেদন

পরে পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর এমন কর্মকাণ্ডের জন্য নিজের দোষ স্বীকার করেছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিট থেকে জেলা ও পুলিশ প্রশাসনসহ স্থানীয় এমপি ও বিভিন্ন সরকারি-বেসকারি সংস্থা, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা শুরু করে।

পর্যায়ক্রমে বেলা ১১টা পর্যন্ত চলে শহীদ বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ময়লার গাড়ি এসে শহীদ মিনারের পাশে দাঁড়ায়।

এ সময় পৌরসভার কতিপয় কর্মচারীরা গণমানুষের দেয়া শ্রদ্ধাঞ্জলির ফুলের তোড়া শহীদ বেদী থেকে তুলতে থাকে। ফুলের তোড়াগুলো তুলে তারা পৌরসভার ময়লার গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের র‌্যালি অনুষ্ঠিত

এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারাসহ নাগরিক সমাজ। তারা ক্ষোভ প্রকাশ করেন বলেন, যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান ভাষা আন্দোলনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

কিন্তু টাঙ্গাইল পৌরসভা এমন অবিবেচক হলো কীভাবে? সকাল ১১টা পর্যন্ত নানা শ্রেণীর মানুষ শ্রদ্ধা জানিয়েছে। ১২ টার মধ্যেই নিতে হবে, এটি কি বিকেলে নিলে চলতো না?

এটি তো মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। এতে শহীদদের প্রতি চরম অবমাননা করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র। রাজনৈতিক দলের একজন জনপ্রতিনিধি হয়ে মেয়র কীভাবে এমন অন্যায় কাজ করতে পারেন?

আরও পড়ুন: শহীদ মিনারে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এমন অভিযোগের বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর বলেন, এটা আমার ভুল হয়েছে। বরাবরের মত এবারও আমার লোকজন এটি করে ভুল করেছে। তারা মনে করেছে, সেখানে বিকেলে অনুষ্ঠান হবে।

কিন্তু তারা জানে না যে অনুষ্ঠান হবে শহীদ স্মৃতি পৌর উদ্যানে। আমার বলার সময় ছিল না। যাই হোক, আমার গাফিলতির কারণে এটি হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা