ছবি: সংগৃহীত
সারাদেশ

ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একটি সয়াবিন ক্ষেত থেকে মো. কাশেম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: এবার খতনায় আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি ওই যুবকের শ্বশুরবাড়ির পাশে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

মৃত মো. কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

জানা গেছে, প্রায় ৩ মাস আগে কাশেম হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রামের আলি আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

কাশেমের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তার ছেলে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকেলে তার শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। সকালে শ্বশুরবাড়ির পাশের একটি ফসলি ক্ষেতে তার মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা