সংগৃহীত
সারাদেশ

চাঁদাবাজির টাকায় বিজয় দিবস পালন 

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এবার বিজয় দিবস বর্ণাঢ্যভাবে পালন করা হচ্ছে বলে জানা যায়। তবে অভিযোগ উঠেছে, পৌরসদরে অবস্থিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের নিকট থেকে আদায়কৃত টাকায় এই বর্ণাঢ্য আয়োজন।

আরও পড়ুন: হালখাতার খাবার খেয়ে মৃত্যু ১

জানা গেছে, মহান বিজয় দিবস পালন ও বিজয় দিবস ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স ও ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। খেলাধুলার মধ্যে ছিলো ব্যাডমিন্টন, ক্যারম, টেবিল টেনিস, দাবা ও লুডু। গত ১৩ ডিসেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসব খেলা অনুষ্ঠিত হয়। তবে বিজয় দিবসের দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ওইদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা। মহান বিজয় দিবসের দিন দিবসটি উপলক্ষে নানা পদের ভোজনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, গত ৯ ডিসেম্বর সন্ধ্যার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিব তার অফিস কক্ষে বোয়ালমারী পৌর সদরে অবস্থিত ক্লিনিক ও ডায়াগস্টিক সেন্টারের মালিকদের ডেকে আনেন। এই সময় প্রত্যেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ৫ হাজার টাকা করে চাঁদা ধরা হয়। আর যেসব ক্লিনিকে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তাদের ৭ হাজার টাকা করে ধরা হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্লিনিক ও প্যাথলজি সেন্টারের মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক অনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ওই ধার্যকৃত চাঁদার টাকা আদায় করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

মালিকপক্ষের দাবি, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তদারকিতে থাকায় তারা বাধ্য হয়ে চাঁদা পরিশোধ করেছেন কিংবা করছেন।

সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে অবস্থিত আল-আমিন ডায়াগনস্টিক সেন্টার এন্ড সার্জিক্যাল ক্লিনিককে ৭ হাজার, বোয়ালমারী ডিজিটাল ল্যাবকে ৫ হাজার, সেবা সার্জিক্যাল ক্লিনিককে ১০ হাজার, রেজিস্ট্রি অফিসের পাশে অবস্থিত ডা. এ হালিম হাসপাতালকে ৭ হাজার টাকা চাঁদা ধরা হয়েছে। পৌর সদরে ৮টি ডায়াগনস্টিক সেন্টার ও ৭টি ক্লিনিক চালু রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী প্রাইভেট ক্লিনিক অনার্স এসোসিয়েশনের সভাপতি মো. মাসুদ মিয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের খরচ বাবদ ক্লিনিক ও প্যাথলজি প্রতি গড়ে হাজার পাঁচেক টাকা পড়েছে।

আরও পড়ুন: কুমিল্লা সিটির মেয়র আর নেই

সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা মিয়াও টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, টিএইচও সব ক্লিনিক মালিকদের ডেকে জানান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এজন্য অনেক খরচ হবে, আপনারা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এম নাহিদ আল রাকিব বলেন, আমি এ বছর জাঁকজমকপূর্ণ ভাবে মহান বিজয় দিবস উদযাপন করার উদ্যোগ নিয়েছি। বোয়ালমারীতে সেবা দানরত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলো আমার স্বাস্থ্য সেবার অংশ। বিজয় দিবস উদযাপন প্রস্তুতি সভায় তাঁদেরকে আমি ডেকেছিলাম। তাঁদেরকে আহ্বান জানিয়েছি, আপনারা ইচ্ছা করলে এই অনুষ্ঠানে শরীক হতে পারেন। তাঁদের অনেকেই স্বেচ্ছায় অংশগ্রহনে আগ্রহ প্রকাশ করেছে। কাউকে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি। কারো উপর কোন জোরজবরদস্তি নেই। আমরা মহান বিজয দিবসের অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোককে আমন্ত্রণ জানাবো।

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমানের বক্তব্য জানতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩২ ও ৩৬ মিনিটে দুইবার ফোন দিলেও রিসিভ করেননি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা