সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে বিজয় দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পূর্বাচলে ২ বাইক আরোহী নিহত

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিজয় মঞ্চ চত্বরে উপজেলা ছাত্র শিবির শাখার আয়োজনে দিবসটি ঘিরে নানা কর্মসুচি পালন করা হয়। আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারাবি। সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ছাত্র শিবির দক্ষিণ শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন : শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির মাওলানা মশিউর রহমান, কুড়িগ্রাম জেলা শূরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, কুড়িগ্রাম জেলা টিম সদস্য খাইরুজ্জামান, চিলমারী উপজেলার রাজার ভিটা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, খানা মোড় বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর ইসলাম প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা