সংগৃহীত ছবি
সারাদেশ

প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় পারুল আক্তার (৪৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

আরও পড়ুন : পাট বোঝাই ট্রাকে আগুন

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগুণি ছেরাজ মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

দুবাই প্রবাসী আতাউর রহমানের স্ত্রী এবং জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন নিহত পারুল আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের একমাত্র মেয়ে স্বামীর বাড়ি থেকে মাকে বারবার মোবাইলে কল দিয়েও না পেয়ে বাবার বাড়িতে এসে বাড়ির দরজা খোলা পায়। এরপরে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে মায়ের গলায় কাপড় প্যাঁচানো মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন : কুমিল্লা সিটির মেয়র আর নেই

নিহতের ভাই আবদুল মতিন চৌধুরী বলেন, পারুলের স্বামী ও বড় ছেলে প্রবাসে থাকেন। ছোট ছেলে কাজের কারণে ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে তিনি একাই ছিলেন। ধারণা করা হয়, ডাকাতি করতে আসা ডাকাতদের চেনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।

নিহতের ছোট ছেলে তন্ময় জানান, পূর্ব শত্রুতার জেরে আমার মাকে হত্যা করতে পারে। হত্যাকারীরা ঘরে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার মায়ের হত্যাকারীদের বিচার চাই।

আরও পড়ুন : টাঙ্গাইলে ইউএনও'র বিদায় সংবর্ধনা

স্থানীয় ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনকে জানাই। পরে আমি ঘটনাস্থলে এসে ঘরের সব জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখি। একটি কক্ষের মেঝেতে পড়েছিল পারুলের লাশ। এছাড়া এলাকাটি দাগনভূঞা ও ফেনী সদরের একদম সীমান্তবর্তী হওয়ায় সাম্প্রতিক সময়েও কিছু চুরি-ডাকাতির ঘটনা ঘটে। গত ২ থেকে আড়াই বছর আগেও এই বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই মামলায় যারা জামিনে রয়েছেন তাদের সাথে এ ঘটনার সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ যাচাই-বাছাই করবে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসিম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের কাজ চলছে।

সান নিউজ/এএন/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা