সংগৃহীত ছবি
সারাদেশ

বেনাপোলে সড়কে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায় শিবচর স্টার ডিলাক্স নামে একটি বাসের সাথে ধাক্কা লেগে রাজ বাবু (১৪) নামে এক শিশু পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে দাদা-নাতির মৃত্যু

শনিবার সকাল ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ বাবু বেনাপোল বাজবাড়ী এলাকার মনির হোসেনের ছেলে।

আরও পড়ুন : ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক ২

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া জানান, কাগজপুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত হওয়ার ঘটনার খবর এলাকার লোকজন ফোন করে আমাকে জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, সকাল ১২ টার দিকে ওই শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া শিবচর স্টার ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় এলাকার লোকজন এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে সুষ্ঠু বিচারের আশ্বাসে লোকজন অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন : লরির ধাক্কায় কনস্টেবল নিহত

বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা