ছবি-সংগৃহীত
সারাদেশ

লরি চাপায় প্রাণ গেল ৩ জনের 

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় বেপরোয়া গতির লরির চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহত সবাই কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।

আরও পড়ুন: ট্রাক প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

শনিবার (২৫ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫), পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন (৪৫) ও একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে মারা যায়। দুর্ঘটনায় আরও এক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরকার বলেন, লরিচাপায় নিহত তিন শ্রমিকের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত লরিটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা