সংগৃহীত
সারাদেশ

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মনির এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে একটি প্রাইভেটকার ২ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সকাল পৌনে ৭টার দিকে শহরের বিজিবি হেডকোয়ার্টার্সের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রামভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী ১ নারীসহ ২ জন নিহত হন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেটকার চালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসকে/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা