সারাদেশ

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর আজিম উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : স্বাস্থ্যসেবিকার গলাকাটা লাশ উদ্ধার

শুক্রবার জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।

পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন : সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুকব পাঁচদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। আজ শুক্রবার জুম্মার নামাজের পর গোবরা নদীর রোজির বাঁধ এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে তেঁতুলিয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা