সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে দাদা-নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা সফি উল্যাহ (৬০) ও নাতি ওমর ফারকের (২) প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন : ৩৪ বোতল ফেন্সিডিল সহ আটক ২

শনিবার (২৫ নভেম্বর) সকালে ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে দাদা-নাতি।

আরও পড়ুন : লরির ধাক্কায় কনস্টেবল নিহত

স্থানীয়রা জানান, সকালে সফি তার নাতি ফারুককে নিয়ে হাঁটতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা ঘরে ফিরে আসছিল না। এতে বাড়ির লোকজন তাদেরকে খুঁজতে বের হয়। একপর্যায়ে ঘটনাস্থলে সেপটিক ট্যাংকে তাদের মরদেহ দেখতে পায় তারা। পরে এলাকাবাসী এসে তাদের মরদেহ উদ্ধের করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

সফি উল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রায় দাদা নাতি একসঙ্গে হাঁটতে বের হতো। এভাবে তারা আমাদের কাছ থেকে চলে যাবে তা মানতে পারছি না। কেন এমন হলো। এর আগে গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লেগে তার ছেলে বাবুর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছে। আর এখন সফি ও ফারুকের মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে।

আরও পড়ুন : লরি চাপায় প্রাণ গেল ৩ জনের

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, দাদা নাতি ট্যাংকিতে পড়ে মারা গেছেন। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা