ছবি: সংগৃহীত
সারাদেশ

টেকনাফে দেয়াল ধসে নিহত ৪ 

জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

শুক্রবার (১৭ নভেম্বর) রাত ২ টার দিকে টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- মৌলভীবাজার এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা ৪৫০ পর্যটক

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত জানান, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকায় ৩ সন্তান নিয়ে মাটির ঘরে বাস করতেন আনোয়ারা বেগম।

প্রচণ্ড বৃষ্টির কারণে ঘরের দেয়াল ধসে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। সকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা