সারাদেশ

মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে তরুণের মৃত্যু

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুরের বওলা গ্রামের মুরাদ হাসান (৪০) এবং মোহাম্মদ (৫০)।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়।

আরও পড়ুন: সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় রাসমেলা বন্ধ

তিনি আরও জানান, ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সান নিউজ/একে/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা