সংগৃহীত ছবি
সারাদেশ

তুচ্ছ ঘটনায় যুবককে হত্যা

জেলা প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল (২৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার ওসমান গণির ছেলে। তিনি পেশায় ফিশিং বোটের শ্রমিক ছিলেন।

আরও পড়ুন : লোকালয়ে বাঘের বিচরণ, আতঙ্কে গ্রামবাসী

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের খেলা চলাকালীন চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকালে এহসান ও সোহেলের পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের গুলিতে সোহেল নিহত হন বলে অভিযোগ তার পরিবারের।

নিহতের পরিবার জানিয়েছে, এহসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এসময় এহসানের গুলিতে সোহেল খুন হয়।

আরও পড়ুন : প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

হেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা