সংগৃহীত
সারাদেশ

প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে একটি বিদ্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আরও পড়ুন: ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ১

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের ১৫নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের নৈশপ্রহরী পাশের মসজিদে নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। তাতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে ও বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনে আগুন

উপজেলা শিক্ষা অফিসার হাসিনা আক্তার পারভীন জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে অগ্নিসংযোগের খবর পেয়েছি। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা