সংগৃহীত
সারাদেশ

যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

জেলা প্রতিনিধি: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে গোয়াইনঘাট উপজেলার সুন্দ্রাগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোয়াইনঘাট থানার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) নির্মল দেব জানান, লিমন পরিবহন নামের বাসটি রাতে ঢাকা থেকে রওয়ানা হয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছামাত্র সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রীর মধ্যে ৫ জন আহত হয়েছেন। তাদের আঘাত গুরুতর নয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় যুবককে হত্যা

তিনি আরও জানায়, বাসটি উল্টে না যাওয়ায় যাত্রীরা প্রাণে বেঁচে যান। তবে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বেলা দেড়টা পর্যন্ত এ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা