ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন: মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, নিহত ২

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহতরা হলেন- একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ হেল বাকী বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে ফরিদপুর যাচ্ছিলেন ৫ জন পুলিশ সদস্য।

পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ২ পুলিশ সদস্য নিহত হন। এ সময় আহত হন আরও ৩ জন।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় যুবককে হত্যা

দুর্ঘটনার পর মাদারীপুর হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে করেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা