ছবি: সংগৃহীত
সারাদেশ

মোংলা উপজেলা পরিষদ পেল নান্দনিক ভবন 

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্র জানায়, উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ২য় পর্যায়ে মোংলা উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ও হলরুম নির্মাণ কাজ শুরু হয়।

চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হয় অবকাঠামোর নির্মাণকাজ। চারতলা প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৬ লক্ষ ৪৭ হাজার ৭০৭ টাকা।

আরও পড়ুন: কাল থেকে টিসিবির পণ্য বিক্রি

উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা, প্রকৌশলী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা