সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

জেলা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আরও পড়ুন : কক্সবাজারে শিল্প ও বাণিজ্য মেলা শুরু

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : যমুনা থেকে যুবকের লাশ উদ্ধার

তিনি জানান, ময়মনসিংহের পাটগুদাম ব্রিজ মোড় থেকে অটোরিকশাটি নেত্রকোনার দিকে যাচ্ছিল। পরে কাশিগঞ্জ বাজারে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা