সংগৃহীত ছবি
সারাদেশ

যমুনা থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : মানসিক শক্তি অর্জনের উপায়

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মালশাপাড়া এলাকার ক্রসবার-৩ নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার বিয়ারাঘাট এলাকার নূর হোসেনের ছেলে।

আরও পড়ুন : দিনাজপুরে ট্রাকে আগুন

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জহুরুল। পরে রাতে তারা চরের ভেতর একটি লাশ দেখতে পান। পরে জহুরুলের পরিবারের লোকজন মরদেহ চিহ্নিত করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, যমুনার চর থেকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। প্রতিবেদন পেলে কারণ জানা যাব।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা