ছবি: সংগৃহীত
সারাদেশ

নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ 

জেলা প্রতিনিধি: ১৯ বছর পর আজ নরসিংদী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জনসভায় যোগ দেবেন এবং প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

রোববার (১২ নভেম্বর) বিকেলে জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে এ জনসভা হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে গোটা নরসিংদী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য এসএসএফ, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য বর্তমানে নরসিংদীতে অবস্থান করছেন।

পাশাপাশি নিরাপত্তার জন্য স্টেডিয়াম ও আশপাশের এলাকা, পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার খারখানা এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

আরও পড়ুন: আজ কালী পূজা ও দীপাবলি উৎস

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো জেলায়। বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী পলাশের ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন। এরপর এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এ দিন দুপর আড়াই টায় নরসিংদী সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন প্রধানমন্ত্রী। বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যয়ে নির্মিত বাকি ১০ টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, নরসিংদীতে প্রধানমন্ত্রীর আগমনের চিঠি পাওয়ার পর থেকেই সরকার সংশ্লিষ্ট সব দফতরের সাথে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া মঞ্চ ও হ্যালিপেড তৈরি, রাস্তাঘাটের সংস্কার কাজসহ পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সভাপতি জিএম তালেব হোসেন বলেন, প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতিমধ্যে সব আয়োজন সম্পন্ন হয়েছে। সকল মতভেদ ও মান-অভিমান ভুলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা