সারাদেশ

৭০ দিনে কুরআন মুখস্ত!

জেলা প্রতিনিধি: মাত্র ৭০ দিনে পবিত্র কুরআন শরিফ হিফজ সম্পন্ন করেছেন আছমা আক্তার বৃষ্টি নামের (১৪) এক কিশোরী। সে নরসিংদীর মনোহরদী উপজেলার উত্তর আলগী কুহিনূর কালিম মহিলা মাদ্রাসা থেকে হাফেজ সম্পন্ন করেছে। আছমা আক্তার রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মৃত আসাদ মিয়ার মেয়ে।

আরও পড়ুন: সেই আজাদ কারাগারে

শনিবার (১১ নভেম্বর) মাদ্রাসার পক্ষ থেকে এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চরসুবুদ্ধি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।

প্রধান অতিথি হিসেবে তিতাস গ্যাস ঠিকাদার সমিতির নরসিংদীর শাখার সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের আগে হাফেজা আছমাকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

আরও পড়ুন: গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

মাদ্রাসার শিক্ষকরা জানান, আছমা আক্তার বৃষ্টি রায়পুরার স্থানীয় একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। হঠাৎ তার বাবার মৃত্যুর পর পড়াশোনা বন্ধ হওয়ার পথে। খবর পেয়ে মাদ্রাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান তাকে মনোহরদী এনে এ মাদ্রাসায় ভর্তি করেন। চার মাস আগে সাপ্তাহিক তালিমের বয়ানে হিফজের ফজিলত শুনে সে পবিত্র কুরআন মুখস্ত করার ইচ্ছা প্রকাশ করে। পরে তাকে হিফজ বিভাগে ভর্তি করা হয়। প্রথম দিনেই সে পাঁচ পৃষ্ঠা কুরআন মুখস্থ করে ফেলে। এভাবে পাঁচ পারা মুখস্ত করার পর দৈনিক ১০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। ১৮ পারা শেষে দৈনিক ২০ পৃষ্ঠা করে মুখস্ত করতে থাকে। এভাবে মাত্র ৭০ দিনে সে পুরো কুরআন মুখস্থ করে ফেলে।

মুহতামিম মাওলানা মিজানুর রহমান বলেন, ‘মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকেই আছমা আক্তারের মধ্যে ভিন্ন রকমের প্রতিভা দেখতে পাই। সে অনেক মেধাবী। তার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৭০ দিনে হিফজ সম্পন্ন করেছে তিনি। দোয়া করি আল্লাহ তাকে অনেক বড় বানাক।’

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা