ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত সাংবাদিক গোলাম মোস্তফা বাবুল (৬২) মারা গেছেন।

আরও পড়ুন: সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে বারো টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

এর আগে গত ৪ নভেম্বর বিকাল চার টার দিকে উপজেলার স্টেশন রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বাসে আগুন, আটক ১

নিহত সাংবাদিক মোস্তফা বাবুল জামালপুরের বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি জেলা প্রতিনিধি হিসেবে দৈনিক জনকণ্ঠ এবং কালের কণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্র বলছে, সাংবাদিক মোস্তফা বাবুল ব্যাটারিচালিত অটোরিকশায় করে উপজেলার চাপারকোনা এলাকায় যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল এসে পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিলে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।

তাকে সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে জামালপুর শহরের ডায়াবেটিকস জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকার ইউনাইটেড হাসপাতাল রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।

আরও পড়ুন: কাল থেকে টিসিবির পণ্য বিক্রি

জামালপুরের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম জানান, মোস্তফা বাবুল অত্যন্ত মেধাবী সাংবাদিক ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন। আমরা একজন মেধাবী সাংবাদিককে হারালাম।

সাংবাদিক মোস্তফা বাবুলের সাথে আমাদের হাজারো স্মৃতি রয়েছে। আমাদের সবসময় তিনি দিক নির্দেশনা দিয়েছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

সান নিউজ/একে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা