ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় বালুবাহী ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী দাদন সরকার (৩৫) ও তার ছেলে হোসেন সরকার (৪)। আহতরা হলেন- নিহত দাদনের স্ত্রী কুলসুম আক্তার (২৫), সুফিয়া (৪০), তানজিলা (৩৫) ও সিএনজিচালক জাহাঙ্গীর (৪৫)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা বলেন, সদর উপজেলার চিতুলিয়া চর আব্দুল্লাহ গ্রামের তোফাজ্জল সরকারের ছেলে দাদন সরকার, তার স্ত্রী কুলসুম ও ছেলে হোসেনকে নিয়ে সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে মুন্সীগঞ্জ শহরে টাকা উত্তোলন করতে ব্যাংকে আসছিলেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের আভাস

এ সময় তাদের সিএনজিটি চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শিশু হোসেন সরকার নিহত হয়।

দাদন সরকার গত ৫ দিন আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি বেশ কয়েক বছর ধরেই প্রবাসে থাকেন। হোসেন তার ছোট ছেলে। এ ঘটনায় আহত হন দাদনসহ আরও ৫ জন।

পরে গুরুতর আহত অবস্থায় দাদনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাসে আগুন, আটক ১

নিহতের চাচাতো ভাই শাহ আলম সরকার বলেন, সকালে ব্যাংকে টাকা তুলতে আসছিল দাদন তার ছেলে ও স্ত্রী। টরকি জুনিয়র স্কুলের সামনে ১১ টার দিকে বালুবাহী ট্রলির সাথে তাদের সিএনজির ধাক্কা সাথে লেগে আমার ভাতিজা হোসেন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও বলেন, পরে আহত অবস্থায় দাদনকে মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম হতাহতের এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বালুবাহী ট্রলির সাথে সিএনজির সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা