সারাদেশ

৪ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অসংগতির্পণ কোর্স কারিকুলাম প্রণয়ণের প্রতিবাদে এবং ইর্ন্টানশিপ বহালসহ ৪ দফা দাবিতে সরকারি ম্যাটস’র প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সেই শাহাদাত ফের ত্রিশালে, চলছে মানববন্ধন

সোমবার (২১ আগস্ট) সকালে জেলা শহর মাইজদীতে সরকারি ম্যাটসে ক্লাস বর্জন করে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এর আগে, গত ১৭ আগস্ট একই দাবিতে মানববন্ধন পরবর্তী সিভিল সার্জন ও সরকারি ম্যাটসের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করে তারা।

আরও পড়ুন : ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের বিক্ষোভ

মানববন্ধনে ম্যাটস শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমা ধারীদের বিগত এক যুগ ধরে কোন সরকারী নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নাই।

যার ফলে সারা দেশের সকল সরকারী- বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবী সমূহ আদায় না হওয়া পযর্ন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলানো সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত গ্রহন করেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় দিনের মতো এই আন্দোলন চলমান রাখা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা