সংগৃহীত ছবি
সারাদেশ

যুবলীগ নেতা হত্যা, আটক ৪

জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে (৩৮) হত্যার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

সোমবার (১৩ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার দিনগত রাত প্রায় পৌনে ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাহিদুল উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।

আরও পড়ুন : সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

স্থানীয়রা বলেন, রাত প্রায় সাড়ে ১১টার দিকে জাহিদুল এবং কবির মিয়া মোটরসাইকেলে করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ এলাকায় এলে সাত-আটজন লোক তাদের গতিরোধ করে আক্রমণ চালায়।

এই সময় ধারালো অস্ত্র দিয়ে জাহিদুলের হাত ও পায়ের রগ কেটে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় কবিরকে। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান লিটু জানান, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় আহত হয়ে রংপুর মেডিকেলে মারা গেছেন জাহিদুল। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে রংপুর মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসকে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা