সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফুলছুদ্দিন খাঁ (৫৪) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে যশোর র‍্যাব। গ্রেফতারকৃত ফুলছুদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি র‌্যাবের।

আরও পড়ুন : গাজীপুরে শ্রমিকদের ভাঙচুর-অবরোধ

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ঝিকরগাছা থানা ব্যাংদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের সুলতান খাঁর ছেলে।

র‍্যাব জানায়, ২০১৮ সালের ২৯শে নভেম্বর বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিলসহ শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় ফুলছুদ্দিন। পরে তার নামে শার্শা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। ওই মামলায় ৩ মাস জেল হাজতে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে। পরবর্তীতে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক জীবনযাপন করছিল। উক্ত মামলার ঘটনার সাথে ফুলছুদ্দিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ২৯ অক্টোবর আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদন্ডর সাজা প্রদানসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন : রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

যশোর র‍্যাব-৬, এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র‍্যাব এর গোয়েন্দা দল আসামিকে আটকের জন্য নজদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে যশোরের ঝিকরগাছা থানার ব‍্যাংদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় মোট ১২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা