ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের ভাঙচুর-অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুরে নবম দিনের মতো বেতন বৃদ্ধির দাবিতে আজ রুয়া ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছে আন্দোনলরত শ্রমিকরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার পর কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মিরপুরে আজও শ্রমিকদের অবরোধ

বুধবার (১ নভেম্বর) সকাল ৯ টার দিকে নগরীর বাসন এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়ায় রুয়া ফ্যাশন পোশাক কারখানার বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় তারা মহাসড়কে অবরোধ করে গার্মেন্টসে ভাঙচুর চালান।

পুলিশ এসে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করলেও নির্দেশনা না মেনে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে বাসন থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন

পরবর্তীতে গাজীপুর বাইপাস-মিরের বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেস শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আজ সকাল ৯ টার দিকে শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় এবং মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা