সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ 

জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুর থেকে সিরাজুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ধরা পড়ল রাসেলস ভাইপার

রোববার (১ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার চাল ব্যবসায়ী রাশিদুল ইসলামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত সিরাজুল ইসলাম নাজিরপুরের গোপিনাথপুর পূর্বপাড়া গ্রামের মৃত সিফাত মাস্টারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যে নিখোঁজ হতেন আবার বাড়িতে ফিরে আসতেন। শনিবার রাতে আবার নিখোঁজ হন। পরে আজ সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখতে পায়। পরে গুরুদাসপুর থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় সকাল ৯টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বাবার হাতে মেয়ে খুন

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, পুকুরে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। স্থানীয়দের কাছ থেকে শুনেছি মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা