সংগৃহীত
সারাদেশ

ফ্ল্যাট থেকে ৩ গলাকাটা লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও এক ছেলে সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : জমি বিরোধে প্রাণ গেল ২ জনের

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। স্বামী-স্ত্রী ২ জনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা বলেন, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্ত মাখা লাশ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের লাশ খুঁজে পায়।

আরও পড়ুন : জাহাজ থেকে ১৪ নাবিক উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের লাশ দেখতে পােই। পরে পাশের ঘর থেকে আরেকজনের লাশ উদ্ধার করেছি। মনে হয় এটি মোক্তার হোসেনের লাশ। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে ৩ দিন আগে তাদের তাদের হত্যা করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা