সংগৃহীত
সারাদেশ

দুঃস্থ মানুষের মাঝে বিজিবির সহায়তা 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ( ৪৩ বিজিবি) জোনের আওতাধীন এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ৫ মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

শনিবার (৩০ সেপ্টেম্বর) ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত মানবিক সহায়তার মধ্যে ছিল, চাল, ডাল, ছোলা, তেল, চিনি, আলু, লবন ইত্যাদি।

আরও পড়ুন: ৭ মামলার আসামি গ্রেফতার

প্রধান অতিথি বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব, অসহায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙ্গালী জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য রামগড় জোন কর্তৃক এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে ।

এসময় অনুষ্ঠানে ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমেদ, বিজিবির পদস্থ কর্মকর্তা, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা