সংগৃহীত
সারাদেশ

জমি বিরোধে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুুন : ধরা পড়ল রাসেলস ভাইপার

শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামারগাঁও এলাকায় চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের একখণ্ড জমি নিয়ে নিহত ২ জনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ই্উসুফ আলী নামে দুই যুবক নিহত হন। এছাড়া উভয়পক্ষের ২৫ জন আহত হন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুুন : বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৫

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে রয়েছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সেখানে শুধু নারী ও শিশুরা রয়েছেন। সংঘর্ষ সম্পর্কে তার পক্ষে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা