প্রতীকী ছবি
সারাদেশ

দিনাজপুরে দোকানিকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় রড দিয়ে পিটিয়ে এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : সরিষাবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের তাহেরগঞ্জ বাজার বটতলিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন (৩৫) একই ইউনিয়নের নারায়ণপুর মাটিখোড়া এলাকার মোতাহার রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত নুরুন্নবী (২৫) ওই এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পরিবারের বরাত দিয়ে বিনোদনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা জানান, তাহেরগঞ্জ বাজারের পাশে বটতলি এলাকায় একটি পানদোকান করতেন মোশারাফ হোসেন। ওই দোকানে বাকিতে খরচ করতেন নুরুন্নবী। সকালে বাকিতে খরচ নিতে আসলে মোশারফ হোসেন আগের পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুপুরের দিকে নুরুন্নবী ও তার বাবা লাঠি ও লোহার রড নিয়ে মোশারফ হোসেনের দোকানের ভেতরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : চুরি মামলার সাক্ষীর ওপর হামলা

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলোপাতাড়ি আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা