সংগৃহীত ছবি
জাতীয়

রিমান্ডে সাবেক আইজিপি মামুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানায় মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশটি দেয়।

আরও পড়ুন: বুধবার যৌথবাহিনীর অভিযান শুরু

তার আগে, বুধবার সকাল পৌনে ৭ টায় চীফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে আনা হয়। এই সময় মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর মামলার শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর ঢাকা মহানগর পুলিশ জানান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা থাকায় সেনা হেফাজতে থাকাকালীন আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন তিনি। এর পরে মঙ্গলবার রাতে পুলিশ তাকে নিজ হেফাজতে নেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা হয়েছে।

আরও পড়ুন: ৭ বিভাগে নতুন রেঞ্জ ডিআইজি

তিনি বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের (৩০ সেপ্টেম্বর) থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয়। এরপর ২ দফায় তাকে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সাবেক সরকার। গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের ২ দিন পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। (৫ আগস্ট) থেকেই তিনি সেনা হেফাজতেই ছিলেন।

তার আগে, আবদুল্লাহ আল মামুন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা