ছবি: সংগৃহীত
জাতীয়

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরনের উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। তাঁর নেওয়া ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ কর্মসূচির আওতায় ঢাকা-১৩ আসনের বসিলা এলাকার এক নাগরিকের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি। চা পানের পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশা নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া কিংবা কার্যালয়ে বসে মানুষের অভিযোগ শোনা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত নয়। মানুষের কাছে গিয়ে তাদের জীবনযাত্রা, দৈনন্দিন চ্যালেঞ্জ ও বাস্তব সমস্যাগুলো সরাসরি বোঝা প্রয়োজন। সেই লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের সঙ্গে ঘরোয়া পরিবেশে মতবিনিময়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো নাগরিক চায়ের আমন্ত্রণ জানালে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করবেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি বসে কথা বলার মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-১৩ আসনের বাসিন্দাদের অংশগ্রহণে নিয়মিত ওপেন টাউন হল আয়োজন করা হচ্ছে। তবে অনেক নাগরিক বড় ধরনের অনুষ্ঠানে নিজেদের কথা স্বাচ্ছন্দ্যে তুলে ধরতে পারেন না। তাদের জন্য বাসাবাড়িতে গিয়ে ছোট পরিসরে মতবিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। এতে নাগরিকদের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা এবং উন্নয়ন-সংক্রান্ত পরামর্শ আরও গভীরভাবে জানা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ববি হাজ্জাজ। তিনি জানান, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে অগ্রগতি হয়েছে। মোহাম্মদপুর থানার আওতাধীন বিশাল জনসংখ্যার কথা বিবেচনায় নিয়ে বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর আশা, ২০২৭ সালের মধ্যে নতুন দুটি থানার কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের উপস্থিতি, নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষার সক্ষমতা আরও বাড়বে।

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অপরাধীরা ঢাকা-১৩ এলাকায় এসে অপরাধ সংঘটনের পর দ্রুত ফিরে যাওয়ার প্রবণতা ঠেকাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ জন্য বসিলা ব্রিজ এলাকায় শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদককেন্দ্রিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা-১৩ আসনকে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন ববি হাজ্জাজ। তাঁর ভাষায়, এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে মানুষ মোহাম্মদপুরে বসবাস বা যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হবে না।

তিনি আরও জানান, মোহাম্মদপুরে শিগগিরই একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষা ও জ্ঞানভিত্তিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে আরও আধুনিক আবাসিক অঞ্চলে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রসঙ্গেও নাগরিকদের উদ্দেশে স্পষ্ট বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়ার বিধান নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা নিয়মবহির্ভূত হবে।

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার কাজ চলছে বলেও জানান তিনি। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনার লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

চায়ের আড্ডায় পরিবারের সদস্যরা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, শিল্প ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়ে তারা আগ্রহের কথা জানান।

ববি হাজ্জাজ নাগরিকদের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি এলাকার টেকসই সামাজিক ও শিক্ষাগত উন্নয়নের অন্যতম ভিত্তি। নাগরিকরা এগিয়ে এলে ঢাকা-১৩-এর শিক্ষা ও সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে।

তিনি বলেন, তাঁর লক্ষ্য এমন একটি ঢাকা-১৩ গড়ে তোলা, যা হবে আধুনিক, নিরাপদ, শিক্ষিত মধ্যবিত্তের জন্য আকর্ষণীয় আবাসিক এলাকা এবং যেখানে বসবাসের স্বপ্ন দেখবে দেশের মানুষ।

এ সময় স্থানীয় নাগরিকরা এলাকার নিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ে নিজেদের সমস্যা ও মতামত তুলে ধরেন। ববি হাজ্জাজ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা