ছবি: সংগৃহীত
সারাদেশ
দোকান ঘুরে বিকাশ নাম্বার সংগ্রহ

কুষ্টিয়ায় প্রতারক চক্রের সদস্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে আজাদ মল্লিক (৩০) নামে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বিকাশের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: চুরি মামলার সাক্ষীর ওপর হামলা

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে মিরপুর নতুন বাজারে অবস্থিত স্থানীয় মোবাইল মেলা নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রতাপ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আজাদ মল্লিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের সামছের মল্লিকের ছেলে।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

স্থানীয় মোবাইল মেলার মালিক রাজিবুল আলম জানান, কয়েকদিন আগে এই প্রতারক বিকাশে টাকা পাঠানোর নাম করে দোকানে আসে। এরপর খাতায় টুকে রাখা বিকাশের নাম্বারগুলো কৌশলে সে মোবাইলে ছবি তুলে নিয়ে যায়। পরে সেটি সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহ হয়।

তিনি আরও জানান, প্রতারক আজাদ মল্লিক শুক্রবার পুনরায় বিকাশে টাকা পাঠানোর কথা বলে মোবাইলে ছবি তুলতে আসে। এ সময় তাকে হাতে-নাতে ধরা হয়। পরে জিজ্ঞাসাবাদে আজাদ স্বীকার করে সে এই প্রতারণার সঙ্গে যুক্ত। এরপর মিরপুর থানা পুলিশের কাছে তাকে সপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা