ছবি: সংগৃহীত
সারাদেশ

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মতিয়ার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: চুরি মামলার সাক্ষীর ওপর হামলা

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কেডিকে দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি বিভিন্ন মালামাল কিস্তিতে বিক্রি করে সংসার চালাতেন।

এ ঘটনায় জীবননগর থানা পুলিশ নিহতের স্ত্রী তাসলিমা খাতুন এবং মেয়ে ময়না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: পুলিশ নিহতের ঘটনায় গ্রেফতার ৩

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য জীবননগর থানায় নেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।

কেডিকে ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের (ইউপি) সদস্য) মজিবার রহমান জানান, মতিয়ার রহমানকে মা ও মেয়ে মিলে গলা কেটে হত্যা করেছে।

আরও পড়ুন: শিয়ালের ফাঁদে প্রাণ গেলো কৃষকের

তিনি আরও জানান, মতিয়ার রহমান খুবই ভালো মানুষ ছিলেন। তিনি কিস্তিতে বিভিন্ন মালামাল বিক্রয় করতেন। মেয়েকে অনেক ভালোবাসতেন তিনি।

প্রতি শুক্রবার ভালোমন্দ খাবার রান্না করে বিয়ের পরও মেয়েকে বাড়িতে ডেকে খাওয়াতেন। পুলিশ তদন্ত করলেই বের হবে অন্য কোনো ঘটনা আছে কিনা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা