ছবি-সংগৃহীত
সারাদেশ

জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক 

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা।

আরও পড়ুন : জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জনতার হাতে অটক হন তারা।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে অটককৃতরা ৫টি সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এসময় স্থানীয় লোকজন ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে তাদের আটক করে। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-কে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য বলে আমরা সন্দেহ করছি।

আরও পড়ুন : শোক দিবসে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির টিম এলে প্রেস ব্রিফিং করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা