সারাদেশ

ভোলায় অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের কণ্ঠ’

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি : তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক, ইভটিজিং রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের 'তারুণ্যের কন্ঠ’ প্রামাণ্য অনুষ্ঠান।

আরও পড়ুন : পুলিশকে টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন

শনিবার ( ৫ আগষ্ট) সকালে ভোলা জেলা পুলিশ এর কনফারেন্স কক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে এই অনুষ্ঠান আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো.মাহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রিপন চন্দ্র সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রনয় রায়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জাহান শ্যামলী প্রমুখ।

আরও পড়ুন : ভূঞাপুরে সুজনের উদ্যোগে মানববন্ধন

অনুষ্ঠানে পুলিশ সুপার মো.মাহিদুজ্জামান বলেন, বাল্য বিয়ে সামাজিক ব্যাধী। এই ব্যাধী থেকে মুক্ত হতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আর বাংলাদেশ বেতারের এই অনুষ্ঠান বাল্যবিয়ে প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশগ্রহনকারী তরুণ-তরুণী বাল্যবিয়ে প্রতিরোধে সচেষ্ট হবে এবং বেতার শ্রোতা ও অভিভাবকগণ এ বিষয়ে সচেতন হবেন বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, গত সাত বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদফতরের আই ই এম ইউনিটের অর্থায়নে বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সারাদেশে এই অনুষ্ঠানটি আয়োজন করে চলেছে। আজকের অনুষ্ঠানটি আগামী ১২ আগষ্ট রাত ৮ টা ১০ মিনিটে ঢাকা ‘ক’ ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ প্রচার হবে।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রম এর কথা জানান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা