সারাদেশ

বাল্যবিবাহ প্রতিরোধে দুই শতাধিক স্কুলছাত্রীর শপথ

নোয়াখালী প্রতিনিধি : "আর নয় বাল‍্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে" ছেলে একুশ মেয়ে আঠারো, এর আগে বিয়ে নয় কারো" শ্লোগানে নোয়াখালীতে বাল‍্যবিবাহ প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী।

আরও পড়ুন : বিএনপিকে সিটি নির্বাচনে আসার আহ্বান

মঙ্গলবার (৯ মে) দুপুরে জেলা শহর মাইজদীর পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে বাল‍্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ক‍্যাম্পেইন স্কুল ছাত্রীরা এ শপথ নেয়।

ক‍্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ছাত্রীদের বাল‍্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষায় শপথ বাক্য পাঠ করান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

পৌর কল‍্যাণ উচ্চ বিদ‍্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং ইপসার জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কামরুন নাহার, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান, বাঙালী লোক শিল্প সংস্থা, নোয়াখালীর সভাপতি ইন্দ্রজিত নন্দী।

বাল‍্যবিবাহ প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ‍্যমাত্রা অর্জন ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন‍্য সকলকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ‍্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেন বক্তারা।

আরও পড়ুন : হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে

গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল‍্যান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়িত সিওয়াইসিডিপি এর আওতাধীন কম্বেটিটং অরলি ম‍্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প আওতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা