সংগৃহীত ছবি
জাতীয়

পল্লবীতে ২ ছেলেকে হত্যা করল বাবা

নিজস্ব প্রতিবেদন : রাজধানীতে দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. আহাদ (৪০) নামের এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন : আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন আজ

শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে রেহানের বয়স সাত বছর। এছাড়া রেহানের ছোটভাই মুসার বয়স তিন বছর।

আরও পড়ুন : নারীদের ১০০ আসন দিতে হবে

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল বলেন, আজ শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। তাদের হত্যা করার পর তিনি নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা