ছবি: সংগৃহীত
সারাদেশ

মাদক ব্যবসায়ীর ছেলে-স্ত্রীর বিরুদ্ধে মাকে হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আস্থাইল গ্রামে মাকে হত্যার চেষ্টা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ী ছেলে কালু কাজি ও তার স্ত্রী এসমোতারার বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী মা আবেজান (৭০) ও তার দুই মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী আবেজান জানান, তার ছেলে ও পুত্রবধূ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মা হিসেবে তিনি এই অনৈতিক কাজের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১০ অক্টোবর ভোরে ফজরের আজানের পর জানালা ও দরজা কেটে ঘরে প্রবেশ করে আলমারি ও ট্রাঙ্ক ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে এবং তাকে হত্যার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, “পুত্রবধূ আমাকে মারধর ও টানাহেঁচড়া করেছে। আমি ভাগ্যক্রমে প্রাণে বেঁচে আছি।”

এ ঘটনায় আবেজানের মেয়ে ঝর্ণা বেগম বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এরপর থেকেই হুমকি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। ঝর্ণা বলেন, “আমি ঢাকায় থাকি, প্রতিদিন ভয়ে থাকি। আমার ছোট ভাই ও তার স্ত্রী শুধু মাকে নয়, আমার বোন পান্নাকেও হত্যার হুমকি দিচ্ছে।”

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলুল হক বলেন, “অভিযোগটি তদন্তাধীন। প্রাথমিকভাবে বিষয়টি গুরুতর মনে হয়েছে। তদন্তে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, কালু কাজি ও তার স্ত্রী এসমোতারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত এবং তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। তারা বলেন, “মাদক বিক্রির মাধ্যমে তারা এলাকার যুবসমাজকে নষ্ট করছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।”

বর্তমানে আবেজান ও তার দুই মেয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন। চলমান ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা