সারাদেশ

ভালুকায় ট্রাকসহ ৩ ডাকাত আটক

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ট্রাক দিয়ে ডাকাতির প্রস্ততির সময় ৩ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি ট্রাক (টাটা), দা, ছুরা, কাটার ও দড়ি জব্দ করা হয়।

আরও পড়ুন : জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

গত সোমবার (৮ মে ) রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা মেহেরাবাড়ী এলাকা থেকে ভালুকা মডেল থানা পুলিশ আটক করেছেন। চাঁদপুর জেলার মদন থানার কাদের গাজীর ছেলে রাসেল গাজী (২৬), ময়মনসিংহ জেলার ফুলপুর বালিয়া এলাকার মোস্তফার ছেলে হানিফ (২৯), ভালুকা থানার পুরুড়া এলাকার হেলালের ছেলে মোশাররফ (৩০) কে। এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রে-ট-১৫-৯৩৬৫), একটি দা, ছুরা, কাটার ও দড়িসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে।

ভালুকা মডেল থানার অফিসার ওসি তদন্ত জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চত করেছেন।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরাবাড়ী এলাকার তালতলা থেকে ধাওয়া করে থানা এলাকায় বেরিগেড দিয়ে তাদের আটক করা হয়েছে। এই চক্রটি রাতের বেলায় বাসাবাড়ি ও দোকানপাটের তালা কেটে সর্বস্ব লুট করে নিতো। তাদের নামে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা