সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে লুকমান মেহেদী লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলার জগন্নাথপুর এলাকার একটি পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। লুবান পৌর শহরের বাসিরপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লুবানকে বাড়ি থেকে কয়েকজন বন্ধু সকালে ডেকে নিয়ে যায়। লুবান চুল কাটার কথা বলে বাড়ি থেকে বন্ধুদের সাথে চলে যায়। পরবর্তিতে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় একটি পুকুরে বন্ধুদের সাথে সাঁতার শেখার জন্য নামে। সাঁতার না জানায় লুবান পানিতে তলিয়ে গেলে সহপাঠিরা তাকে উদ্ধারে চিৎকার চেচামেচি করতে ধাকে। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে ৷ সে সাতার জানতো না ৷ ডুব দিতে গিয়ে সে পানির নিচে তলিয়ে যায়। খবর দমকল বাহিনীর জোয়ানরা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। তাকে ঠাকুরগাঁও ২০৫ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো: সারোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্ধুদের চাপাচাপিতে সাঁতার শেখার জন্য সেখানে যায়। সাঁতার না জানায় পানিতে তলিয়ে লুবানের মৃত্যু হয়। তবে পুকুরটি ড্রেজিং করার কারনে পানির গভীরতা অনেক বেশি ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা