প্রতীকী ছবি
সারাদেশ

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় পানিতে ডুবে মাহিম নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলাল বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই বাড়ির লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে মাহিমের মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় মাহিম তার পরিবারের অজান্তে বসতঘর থেকে বের হয়ে পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা