সারাদেশ

লক্ষ্মীপুরে সুজায়েত হত্যাকারীদের গ্রেফতার দাবি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে নিহত সুজায়েত উল্যা পাটোয়ারীর হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : বিএনপির অপচেষ্টা প্রতিহত করা হবে

শুক্রবার বিকেলে স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দালাল বাজার-পালের হাট সড়কের আশ্রাফ ব্যাপারী জামে মসজিদ এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে একই স্থানে কয়েক শত মানুষের উপস্থিতিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানান।

এর আগে জুম্মার নামাজ শেষে মহুমের রুহের মাগফেরাত কামনা করো দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন : পশ্চিমা ট্যাংক ধ্বংসের হুমকি

নিহত সুজায়েত উল্যা পাটোয়ারী লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীর মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে এবং স্থানীয় বায়তুশ শরফ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। দানশীল ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে তার।

স্থানীয়রা জানান, নিহত সুজায়েত উল্যার ছেলে সৌরভের বিয়ে নিয়ে অপবাদমূলক কথা ছড়িয়ে দেয় হানিফ পাটওয়ারী ও তার ছেলে কিরন পাটওয়ারী । গত ১১ জুলাই দুপুর ১২ টার দিকে এ নিয়ে উভয় পক্ষ তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হানিফ ও তার ছেলে কিরন সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে।

আরও পড়ুন : সংবিধান না মানলে নাগরিক না

একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে একটি আঘাত করে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে ১২ জুলাই নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে হানিফ, কিরন, কামরুল, হাজেরা এই ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলেও এখোনো কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সুস্থ বিচারের দাবি জানান তারা।

আরও পড়ুন : ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা