সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

নিজস্ব প্রতিবেদক : ফিলিপাইনে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে নতুন দাবানল

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভূ-কম্পনটি অনুভূত হয়।

ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন : সীমান্তে সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছেন ট্রাম্প

এছাড়া ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।

সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ বলেন, ভূমিকম্পটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ছিল।

আরও পড়ুন : গাজায় ধ্বংসস্তূপ থেকে ৫৩ লাশ উদ্ধার

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল। তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ।

প্রসঙ্গত, ফিলিপাইনে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় সেখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা