ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ফিলিপাইনে গুলিতে শিক্ষার্থীসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আতেনেও দে জাম্বোয়াঙ্গা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমস এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস শুরুর কিছুক্ষণ আগে স্কুল প্রাঙ্গণে গুলির ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এনবিআই) জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিক্ষার্থী ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ওই বিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। তার বাবা জাম্বোয়াঙ্গা সিটি কাস্টমস অফিসে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন শিক্ষার্থী একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে স্কুল ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে কোনো দৃশ্যমান উসকানি ছাড়াই একটি শ্রেণিকক্ষের ভেতরে গুলি চালান বলে অভিযোগ রয়েছে।

জাম্বোয়াঙ্গা সিটির মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এবং নিহতদের একজন—দুজনই জেসুইট পরিচালিত ওই বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর ধারণ করা ভিডিওতে শিক্ষার্থীদের আতঙ্কিত অবস্থায় স্কুল ভবন থেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়।

গুলির ঘটনার পর পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্কুলটির নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কি না, সেটিও তদন্ত করছে কর্তৃপক্ষ।

নিহত ও আহতদের পরিচয় এবং সন্দেহভাজন শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা