প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ‍উপজেলায় পুকুরে ডুবে জাবির (২) ও আদিব (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ ঘটনা ঘটে।

জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। নিহত শিশুদুটি সম্পর্কে আপন চাচাতো ভাই।

সাবেক ইউপি সদস্য আবু হোসেন বলেন, আমার দুই ভাতিজা সকাল সাড়ে ৯টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়।

আরও পড়ুন : চালককে হত্যা করে বাইক ছিনতাই, গ্রেফতার ২

পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা