প্রতীকী ছবি
সারাদেশ

সাগরে নিখোঁজ ৫ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে যাওয়া নৌকার ইঞ্জিন বিকল হয়ে নিখোঁজের তিনদিন পর পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের একই পরিবারের ৪ সদস্য ও মিয়ানমারের এক নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুর নৌ ঘাটের জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম।

উদ্ধার জেলেরা হলেন- কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ১ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার ছেলে ফজল আহমদ (৫০), তার দুই ছেলে আব্দুর রহমান (২৭), নুরুল আমিন (২৫) ও ফজল আহমদের মেয়ের জামাই গুরা পুতিয়া (২৬) এবং মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) রহমত উল্লাহ (২২)।

জেলে কমিটির সভাপতি মাঝি সিরাজুল ইসলাম বলেন, ১১ জুলাই সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে কৌশলে এক রোহিঙ্গাসহ শামলাপুর এলাকার পাঁচ জেলে ইঞ্জিনচালিত কাঠের নৌকা নিয়ে সাগরের মাছ ধরতে যান। পরে ওই নৌকার ইঞ্জিন বিকল হলে তারা গভীর সমুদ্রের দিকে ভেসে যেতে থাকেন। আর বৃষ্টির কারণে ওই জেলেরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারা তিনদিন সাগরে ভাসার পর বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া চ্যানেলে চলে গেলে, সাগরে তাদের মতো চুরি করে মাছ ধরতে নামা অন্য জেলেদের সহায়তায় উদ্ধার হয়।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

তিনি আরও বলেন, উদ্ধারের পর ভিকটিমরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তবে, তারা এখনো বাড়ি ফেরত যাননি। তাদের সঙ্গে থাকা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি সাগরে ভেসে যায় বলে জানিয়েছেন ওই জেলেরা।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেরা জীবিত উদ্ধার হয়েছ বলে ভিকটিমের পরিবার থেকে জেনেছি। নিষেধাজ্ঞা অমান্য করে এভাবে সাগরে মাছ ধরতে যাওয়া ওই জেলেদের উচিত হয়নি। ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তারা ডুবে গেলে অঘটনও ঘটতে পারতো।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা